Saturday, November 26, 2016

কামরাঙ্গীরচরে প্লাস্টিক কারখানায় আগুন

রাজধানীর কামরাঙ্গীরচরের রহমতবাগ এলাকায় প্লাস্টিক বক্স তৈরির একটি কারখানায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সাভির্সের হাজারীবাগ ও লালবাগ এলাকার দু'টি ইউনিট চেষ্টা চালিয়ে কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। কামরাঙ্গীরচর থানার ওসি শেখ মহসীন আলম জানান, সকালে টিনসেডের ওই কারখানায় আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট অল্প কিছুক্ষণ পরেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে কারখানার প্লাস্টিক বক্সসহ কিছু মালামাল পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ওসি। ঘটনাস্থল থেকে কামরাঙ্গীরচর থানার এসআই ইয়াকুব আলী যুগান্তরকে বলেন, 'বাংলাদেশ সমরাস্ত্র' নামের কারখানায় গুলির প্লাস্টিক বক্স তৈরি করা হতো। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছেন তিনি।

No comments:

Post a Comment