গাইবান্ধায়
হাসপাতালে চিকিৎসাধীন সাঁওতালদের হাতকড়া খুলে দেয়ার নির্দেশনা চেয়ে
হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার ব্যারিস্টার জ্যৌতির্ময় বড়ুয়া এ রিট
দায়ের করেন। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেব নাথদের ডিভিশন
বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
রোববার
ইংরেজি দৈনিক ডেইলি স্টারে হাতকড়া পরিহিত অবস্থায় হাসপাতালের চিকিৎসাধীন
তিন সাঁওতালকে নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, পুলিশের
গুলিতে আহত হয়ে সাঁওতালরা হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের হাতে সার্বক্ষণিক
হাতকড়া পরিয়ে রাখা হয়েছে, যা অমানবিক। প্রতিবেদনটি উপস্থাপন করলে হাইকোর্ট
রিট আবেদন আকারে দাখিলের পরামর্শ দেন। পরে ব্যারিস্টার জ্যৌতির্ময় বড়ুয়া
রিটটি দায়ের করেন।

No comments:
Post a Comment