গাইবান্ধার
গোবিন্দগঞ্জে কোনো সাঁওতালকে তার জমি থেকে উচ্ছেদ করা হয়নি বলে দাবি
করেছেন শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। সোমবার সকালে শিল্প মন্ত্রণালয়ের
সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। শিল্পসচিব বলেন,
গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের জমিতে কোনো অবৈধ দখলদার থাকতে পারবে না।
প্রয়োজনে ওই এলাকার ভূমিহীন সাঁওতালদের সরকারি উদ্যোগে পুনর্বাসনের
ব্যবস্থা করা হবে।
তবে মিলের জমি
দখলমুক্ত করার সরকারি চেষ্টাকে বিতর্কিত করার জন্য স্বার্থান্বেষী মহল
অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন তিনি। তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে
বলেও জানান শিল্প সচিব। জমি দখলমুক্ত করার প্রক্রিয়ায় হতাহত সাঁওতাল
সদস্যদের ক্ষতিপূরণ ও ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান মোশররফ
হোসেন। সংবাদ সম্মেলনে শিল্প মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, চিনি ও
খাদ্যশিল্প সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment