Tuesday, November 8, 2016

নির্বাচন বিঘ্নিত করার চেষ্টা করলে রাশিয়াকে করুণ পরিণতি ভোগের হুঁশিয়ারি

যদি যুক্তরাষ্ট্রের নির্বাচন কোনোওভাবে বিঘ্নিত করার চেষ্টা করে মস্কো তাহলে রাশিয়াকে ‘অবিলম্বে করুণ পরিণতি’ ভোগ করতে হবে। যুক্তরাষ্ট্রে আজ প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে এমন হুঁশিয়ারি দিয়েছেন সুইং স্টেট বলে পরিচিত ফ্লোরিডার সিনেটর মারকো রুবিও। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন এক্সপ্রেস। উল্লেখ্য, প্রাইমারি নির্বাচন থেকে শুরু করে আজকের চূড়ান্ত লড়াই পর্যন্ত যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত নাম রাশিয়া ও দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অভিযোগ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করছে রাশিয়া। অভিযোগ আছে, রাশিয়া যুক্তরাষ্ট্রে সাইবার হামলা চালিয়েছে ডেমোক্রেট দলের ইমেইলে। এসব ইমেইল পরে প্রকাশিত হয়েছে উইকিলিকস ও ডিসি লিকসে। তারই প্রেক্ষিতে রাশিয়াকে এমন হুঁশিয়ারি দিয়েছেন মারকো রুবিও। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে ভোটের হিসাবকে প্রভাবিত করার সামর্থ মস্কোর নেই। তবু যদি শেষ সময়ে তারা নির্বাচনের ফলকে এদিক ওদিক করার চেষ্টা করে তাহলে ক্রেমলিনকে ‘অবিলম্বে ও অবশ্যই’ করুণ পরিণতি ভোগ করতে হবে। অভিযোগ আছে, রাশিয়ার ওই সাইবার হামলায় ইমেইল ফাঁস হওয়া ও হিলারি ক্লিনটনের গোপন ফাইলপত্র প্রকাশ করে দেয়ার কারণে এফবিআই শেষ মুহূর্তে হিলারি আরও ইমেইল তদন্তের ঘোষণা দেয়। কিন্তু গত রোববার তারা আবার জানান দেয় যে, ওইসব ইমেইলে হিলারিকে নির্দোষ পাওয়া গেছে।
>>>মানবজমিন

No comments:

Post a Comment