Thursday, November 24, 2016

বাল্যবিয়ের চেষ্টা: মেয়ের মায়ের জরিমানা

মাদারীপুরের কালকিনিতে মনি আক্তার (১৬) নামের এক কিশোরীর বাল্যবিয়ে ভেঙ্গে দিয়েছে উপজেলা প্রশাসন। এ বিয়ে আয়োজনের অভিযোগে ওই কিশোরীর মা রেনু বেগমকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কয়ারিয়া এলাকার বড়চড় তাল্লুক গ্রামে এ ঘটনা ঘটে।   পুলিশ ও এলাকা সুত্রে জানা গেছে,
উপজেলার কয়ারিয়া এলাকার বড়চড় তাল্লুক গ্রামের কালাম দেওয়ানের কিশোরী মেয়ে মনি আক্তারের সঙ্গে একই এলাকার জব্বারের ছেলে মোঃ মিজানের (৩০) পারিবারিকভাবে বাল্যবিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের নেতৃত্বে ও কালকিনি থানা পুলিশের সহযোগিতায় ওই বাল্যবিয়ে ভেঙ্গে দেয়া হয়। ঘটনাস্থল থেকে বরপক্ষের সকল লোকজন গ্রেপ্তারের ভয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্যবিয়ের আয়োজনের অভিযোগে ওই কিশোরীর মা রেনু বেগমকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

No comments:

Post a Comment