রাজশাহীর
পবা উপজেলায় শাকিলা বেগম (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার পারিলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম থেকে তার
ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় পাশে গলাকাটা অবস্থায় তিন মাসের শিশুকে
উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। শাকিলা বেগম ওই গ্রামের আখিরুল
ইসলামের স্ত্রী। স্থানীয়রা জানিয়েছে, শুক্রবার দুপুরে টাকা নিয়ে শাকিলা
বেগমের সঙ্গে স্বামী আখিরুলের বাকবিতণ্ডা হয়। বিকালে ঘরের ভেতর শাকিলার
ঝুলন্ত লাশ পাওয়া যায়।
শাকিলার তিন মাস
বয়সী শিশু সন্তানের গালকাটা পাওয়া গেছে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা
হয়েছে। নিহতের স্বামীর দাবি, ব্লেড দিয়ে শিশুকে হত্যার চেষ্টার পর শাকিলা
আত্মহত্যা করেছেন। তবে আখিরুলের এ দাবির সঙ্গে একমত নন নিহত গৃহবধূর বাবা।
তিনি বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। পরিদর্শক হাসমত আলী বলেন, রাতে লাশ
উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ কিংবা মামলা করলে
ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

No comments:
Post a Comment