ময়মনসিংহ
শহরের সেহড়া ডিবি রোডের হোমিওপ্যাথিক কলেজের ভিতরে রবিন নামে (২৫) এক
যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে তারই চার বন্ধু। শুক্রবার রাত সাড়ে ৯টার
দিকে ওই কলেজের ভিতরে একসাথে নেশা করার সময় বাকবিতণ্ডার একপর্যায়ে রবিনকে
পেটে-পিঠে ছুঁরিকাঘাত করে খুন করে চার বন্ধু। রবিনের বাড়ি শহরতলী চুরখাই
জামতলা এলাকায়। এঘটনায় কোতোয়ালী পুলিশ জীবন নামে এক বন্ধুকে শহরের ডিবি রোড
থেকে আটক করেছে। কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, শহরতলী
চুরখাই জামতলা এলাকার মোস্তফা কামালের পুত্র রবিন নেশাখুর ও বেকার যুবক।
রবিনের মা খোদেজা খাতুন ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে আয়ার কাজ করেন।
থাকেন
শহরের সেহড়া এলাকায়। প্রতিদিনের মতো শহরের সেহড়া ডিবি রোডের হোমিওপ্যাথিক
কলেজের ভিতরে নেশার জন্য আড্ডায় বসে রবিন ও তার চার বন্ধু। একপর্যায়ে চাকু
দিয়ে রবিনকে বুকে-পিঠে বেশ কয়েকটি আঘাত করে রক্তাক্ত অবস্থায় পালিয়ে যায়।
তার চিৎকারে আশপাশের লোকজন রবিনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ
হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা
করে। হাসপাতালে রবিনের মা খোদেজা খাতুন ও স্বজনরা জানায়, রাত ৯টার দিকে
জীবন নামে এক বন্ধু মোবাইল ফোনে তাকে ডেকে এনে ছুরিকাঘাত করে হত্যা করে।
স্থানীয়রা জানান, রবিন নেশাখোর। নেশার জন্যই বকন্ধুরা তাকে হত্যা করেছে।

No comments:
Post a Comment