Wednesday, November 2, 2016

সৌদিতে যুবরাজকে চাবুক

সৌদি আরবের ক্ষমতাসীন রাজ পরিবারের এক প্রিন্সকে চাবুক মারা হয়েছে। জেদ্দার একটি কারাগারে তাকে গত সোমবার এই শাস্তি দেয়া হয় বলে জানিয়েছে দেশটির দৈনিক পত্রিকা ওকাজ। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।  বুধবার ওকাজের সংক্ষিপ্ত এক প্রতিবেদনে এ সংবাদ তুলে ধরা হয়।  আল সৌদ পরিবারের ওই যুবরাজকে কী অপরাধে চাবুক মারা হয়েছে তা জানায়নি পত্রিকাটি। যুবরাজের নাম পরিচয়ও বিস্তারিত কিছু বলা হয়নি।
আদালতের নির্দেশে এ শাস্তি দেয়া হয়। এরআগে এক পুলিশ সদস্য তার স্বাস্থ্য পরীক্ষাও করে। তার রিপোর্টে স্বাস্থ্য ঠিক আছে বলে জানানোর পরেই চাবুক মারা হয়। তাকে কারাগারেও পাঠানোর নির্দেশ দেয়া হয়। এবিষয়ে অবশ্য আইন মন্ত্রণালয়ের মুখপাত্রের কোনো বক্তব্য পাওয়া যায়নি। কিছুদিন আগেই গত ১৯ অক্টোবর রাজধানী রিয়াদে আরেক সৌদি প্রিন্সের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এক সৌদি যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগে তাকে ওই সাজা দেয়া হয়।

No comments:

Post a Comment