চুয়াডাঙ্গার
দামুড়হুদা উপজেলায় আসেরা খাতুন নামে এক গৃহবধূকে (৩৮) গলা টিপে হত্যার
অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শুক্রবার রাতে উপজেলার কুড়ালগাছি
ইউনিয়নের বড় বলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসেরা খাতুন উপজেলার বড়বলদিয়া
গ্রামের সিরাজুল ইসলাম কামড়ির স্ত্রী এবং একই গ্রামের মৃত ইউসুফ মল্লা ওরফে
ভোদের মেয়ে।
এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামী সিরাজুল ইসলাম
কামড়িকে (৫০) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। পুলিশ ও এলাকাবাসী সূত্রে
জানা যায়, রাতে পারিবারিক কলহের জের ধরে নিজ বসত ঘরে বিছানায় সিরাজুল
ইসলাম তার স্ত্রী আসেরা খাতুনকে গলা টিপে হত্যা করে লেপ চাপা দিয়ে রাখে। সকালে
তার স্ত্রী মারা গেছে বলে এলাকাবাসীকে জানায় সিরাজুল। এলাকাবাসীর সন্দেহ
হলে সিরাজুলকে আটক করে দামুড়হুদা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শনিবার
দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের
মর্গে পাঠায়।
এসময় এলাকাবাসী সিরাজুলকে পুলিশের কাছে সোপর্দ করে। নিহতের
ছোট ভাই মোহাম্মদ আলী জানায়, পারিবারিক কলহের জের ধরে সিরাজুল তার স্ত্রীকে
গলা টিপে হত্যা করেছে। দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ জানান, হত্যার কারণ
জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে তাকে গলা টিপে
হত্যা করেছে স্বামী সিরাজুল। তার গালে এবং শরীরের বিভিন্ন জায়গায আঘাতের
চিহ্ন রয়েছে। ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে বলেও জানান ওসি।

No comments:
Post a Comment