Sunday, November 27, 2016

লিবিয়া প্রবাসীসহ ৫ 'প্রতারককে' আটক করেছে র‌্যাব

লিবিয়ায় প্রবাসী এক বাংলাদেশীকে আটক ও মুক্তিপণ আদায়ের ঘটনায় দুই লিবিয়া প্রবাসীসহ প্রতারকচক্রের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব। রোববার ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই প্রতারক চক্রকে আটক করে র‌্যাব-৩।
র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক এসএমএস বার্তায় এ তথ্য জানানো হয়। প্রতারকদের আটকের সময় প্রতারণার শিকার একজনকে উদ্ধার করা হয়।

No comments:

Post a Comment