Sunday, November 27, 2016

৮ মামলায় সোহেলের জামিন

রাজধানীর যাত্রাবাড়ী, পল্টন, খিলগাঁও, দারুস-সালাম, শাহবাগ ও ওয়ারী থানায় দায়ের করা নাশকতার ৮টি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি ভবানী প্রসাদ সিংহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। আদালতে সোহেলের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। তাকে সহযোগিতা করেন আইনজীবী জহিরুল ইসলাম সুমন। পরে জহিরুল ইসলাম ইসলাম সুমন সাংবাদিকদের বলেন, হাবিব-উন-নবী খান সোহেলের বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে।
তাই এসব মামলায় জামিন পেলেও আপাতত মুক্তি পাচ্ছেন না তিনি। রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা শতাধিক নাশকতার মামলার  আসামি সোহেল দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।  গত ৯ অক্টোবর ঢাকার মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিন চান। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।  সোহেলের বিরুদ্ধে তদন্তাধীন ও অভিযোগ গঠন হওয়া প্রায় ১১০টি মামলা রয়েছে। নাশকতার অভিযোগে ২০১৪ সাল থেকে চলতি বছরের এ পর্যন্ত তার বিরুদ্ধে এসব মামলা করা হয়।

No comments:

Post a Comment