ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছেন এমন সন্দেহে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করেছে একদল যুবক। মারধরের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। মারধরের শিকার ৪৯ বছর বয়সী ডেভিড উইলকক্স শিকাগো ট্রিবিউনকে জানিয়েছেন, ‘কেদজি অ্যাভিনিউ ও রুজভেল্ট রোডের কর্নারে কয়েকজন মিলে আমাকে পিটিয়েছে। এর মধ্যে কৃষ্ণাঙ্গ তার স্মার্টফোনে মারধরের ভিডিও ধারণ করেছে।
উইলকক্স জানান, ‘বুধবার রাত ১টার দিকে আমি একটি গাড়িতে করে যাচ্ছিলাম। সেই গাড়ির পেছনে ট্রাম্পের ছবি সংবলিত পোস্টার ছিল। এটা দেখে কয়েকজন ‘ওই যে ট্রাম্পের শ্বেতাঙ্গ সমর্থক’ বলে তেড়ে এসে গাড়ি থেকে নামিয়ে মারধর শুরু করে। আমি বাঁচার জন্য চিৎকার করলে তারা বলে, ‘ট্রাম্পকে ভোট দিয়েছিস?’ ‘আর কখনও ভোট দিবি?’ উইলকক্স আরও বলেন, তারা আমার বুকে-পিঠে লাথি মারে এবং মুখে ও মাথায় কিল-ঘুষি দেয়।

শিকাগো ট্রিবিউন প্রকাশিত আরেকটি সম্পূরক ভিডিওতে দেখা যায়, উইলকক্স গাড়ির পেছনের অংশ ধরে রয়েছেন এবং এক ব্যক্তি গাড়িটিকে জোরে চলিয়ে নিয়ে যাচ্ছেন। উইলকক্স বলেন, ‘ওরা আমাকে গাড়ি থেকে ফেলে দিতে চাচ্ছিল। আমি জানালা ধরে ছিলাম, আমার পা মাটিতে লেগে যাচ্ছিল। আর ওরা রুজভেল্ট রোডের ৭০-৮০ এলাকার মধ্যে চক্কর দিচ্ছিল। ওরা যদি গাড়ি থেকে আমাকে ফেলে দিতে পারত, আমি হয়তো মরে যেতাম। ঈশ্বর ওপর থেকে সবকিছু দেখেছেন। উইলকক্স জানিয়েছেন, তিনি ট্রাম্পকে ভোট দেননি। কিন্তু গাড়ির দিকে তাকিয়ে কেউ সেটা বিশ্বাস করেনি বা জানতেও চায়নি। পুলিশ জানিয়েছে, এ ধরনের ঘটনা অত্যন্ত বিরক্তির।

No comments:
Post a Comment