Monday, November 21, 2016

হাজীগঞ্জে ট্রেনের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২

চাঁদুপুরের হাজীগঞ্জে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ দু'জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের অটোচালক কালু মিয়া (৪৫) ও যাত্রী একই গ্রামের বড় বাড়ির সাইফুল ইসলাম সিহাব (৩৫)। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হাজীগঞ্জ রেল স্টেশন সংলগ্ন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জুবায়ের আহম্মেদ সৈকত বলেন, হাজীগঞ্জ বাজারের আমিন রোডস্থ রেল ক্রসিং পার হতে গিয়ে অটোরিশাটি হঠাৎ আটকে যায়। ওই সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দু'জন নিহত হন। নিহত সাইফুল ইসলাম সিহাবের স্ত্রী উম্মে হাবিবা জানান, সাইফুল ইসলাম সিহাব জায়গা বিক্রি করার জন্য কয়েকজনকে নিয়ে অটোরিকশা রিজার্ভ নিয়ে দ্রুত বাড়ি আসার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। সে ১নং ওয়ার্ড কাজিরগাঁও গ্রামের যুবলীগের সভাপতি ছিলেন। হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম ও হাজীগঞ্জ রেল স্টেশনের কর্মকর্তা আবদুল মান্নান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

No comments:

Post a Comment