রাজধানীর
যাত্রাবাড়ী ও লালবাগে শুক্রবার রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় শুভ আহমেদ (১৫) ও
জাকির হোসেন (৪৫) নামে দুই পথচারী নিহত হয়েছেন। নিউ মার্কেটের একটি কাপড়ের
দোকানে সেলসম্যান হিসেবে কাজ করত শুভ। শুক্রবার রাতে ডিউটি শেষে সে লালবাগ
গৌর-এ শহীদ মাজার এলাকার বাসায় ফিরছিলেন তিনি।
বিসি
দাস স্ট্রিট গফুরা মসজিদ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বেপরোয়া
মোটরসাইকেল তাকে চাপা দেয়। অপরদিকে যাত্রাবাড়ীর শনির আঁখড়ার সাদ্দাম
মার্কেট এলাকায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত
হন জাকির হোসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা
হয়। তিনি পটুয়াখালীর দশমিনা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ফজলুল করিমের ছেলে।

No comments:
Post a Comment