গত
চারটি জন্মদিনে পাশে ছিলেন মা মাহমুদা খানম মিতু। মায়ের পাশে দাঁড়িয়ে হাতে
হাত ধরে জন্মদিনের কেক কাটত সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের মেয়ে
টাপুর। তার জন্মদিন ছিল বুধবার। কিন্তু শোকসন্তপ্ত পরিবারে এবার জন্মদিনের
কেক কাটা হল দু’দিন পর শুক্রবার। কেক কাটা অনুষ্ঠানে বাবা ও পরিবারের
সদস্যরা উপস্থিত থাকলেও পাশে ছিলেন না তার মা।
মা ছাড়া এই প্রথম জন্মদিনের
কেক কাটল টাপুর। এটি তার পঞ্চম জন্মদিন। পরিবারের সদস্যরা জানান, টাপুর
এখনও জানে তার মা বিদেশে বেড়াতে গেছে। খুব শিগগির ফিরে আসবে। সাবেক এসপি
বাবুল আক্তারের দুই সন্তানের মধ্যে তাবাসসুম টাপুরের জন্মদিন ছিল বুধবার।
তবে দিনটি উপলক্ষে তেমন আয়োজন ছিল না বাসায়। তাই জন্মদিনের দু’দিন পর
শুক্রবার রাতে দোয়া মাহফিলের আয়োজন করে তার পরিবার। দোয়া মাহফিল শেষে
পরিবারের সদস্য নিয়ে কেক কাটা হল। মা মিতু নৃশংসভাবে খুন হওয়ার পর থেকে
খিলগাঁওয়ের মেরাদিয়ায় নানির কাছে রয়েছে বাবুলের ছেলে মাহির ও মেয়ে টাপুর।

No comments:
Post a Comment