সরওয়ার কামাল, মহেশখালীঃ কোস্ট ট্রাস্ট মহেশখালী উপজেলায় মানুষের জন্য ফাইন্ডেশন-এর সহায়তায় ‘সরকারী সামাজিক সুরক্ষ ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। তারই ধারাবাহিকতায় ১৫ নভেম্বর ২০১৬ তারিখ, রোজ মঙ্গলবার, সকাল ১১টায় ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে ছোটমহেশখালী ইউনিয়ন সিটিজেন ফোরামের আয়োজনে ভিজিডি বিষয়ক এক গণশুনানী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্যানেল চেয়ারম্যান নুরুল আলম-এর সভাপতিত্বে গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নছরুল্যাহ আল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব আবদুল হক, সিটিজেন ফোরাম নেতা ও মহেশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল বশর পারভেজ, ইউপি সদস্য রেজাউল করিম চৌধুরী, ফরিদা ইয়াসমিন, খুরশিদা খানম. বকুল রানী দে, মোহাম্মদ জকরিয়া, জয়নল আবেদীন, জসিম উদ্দিন, আবদুল মান্নান। গণশুনানী সভার শুরতে স্বাগত বক্তব্য রাখেন কোস্ট ট্রাস্টের সরকারী সামাজিক সুরক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা উন্নয়ন প্রকল্পের সমন্বয়কারী মকবুল আহম্দে। তিনি গণশুনানী কেন তার উদ্দেশ্য ব্যাখ্যা করেন এবং ভিজিডি তালিকাভুক্তির ২০১৭-২০১৮ চক্রের নীতিমালা ব্যাখ্যা করেন। তিনি তার বক্তব্যে কারা ভিজিডি তালিকাভুক্ত হতে পারবেন আর হতে কারা পারবেন না তা ব্যাখ্যা করে বুঝিয়ে বলেন। তিনি অনুষ্ঠানে আগত অতিথি ও সকল অংগ্রহণকারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।প্রধান অতিথি নছরুল্যাহ আল মাহমুদ তাঁর বক্তব্যে বলেন, সরকার দুঃস্থ মানুষদের ১৫০টির মতো স্কিমের মাধ্যমে সহায়তা দিয়ে যাচ্ছেন। গরিব মানুষদের উন্নয়নে সরকার যে সকল পদক্ষেপ গ্রহণ করেছে তার মধ্যে ভিজিডি অন্যতম। তিনি বলেন, সমাজে ভালো মানুষের সাথে খারাপ মানুষও রয়েছে। খারাপ মানুষের কাজের বদনাম ভালো মানুষের গায়েও লাগে। তাই সকল সকলকে সচেতন থাকতে তিনি অনুরোধ জানান। গরিব মানুষদের জন্য বরাদ্দকৃত সরকারী সহায়তার কাজে যদি সকলে সচেতন থাকেন এবং সততার সাথে কাজ করেন তা হলে গরিব মানুষ অনেক উপকৃত হন। সমাজ সেবা কর্মকর্তা বলেন, ভিজিডি পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে যেগুলো সম্পর্কে অনেকে জানে না। তাই কোস্ট ট্রাস্ট গণশুনানী প্রভৃতি সচেতনতামূলক অনুষ্টান আয়োজনের মাধ্যমে জনগণকে সচেতন করার যে উদ্যোগ নিয়েছে তার জন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। গরিব মানুষ ভিজিডি সেবা পেতে যাতে কোন প্রকার হয়রানি বা অনিয়মের স্বীকার না হন তার জন্য তিনি ইউনিয়ন পরিষদ সদস্যদেরকে সচেতন থাকতে আহবান জানান। এ ব্যাপারে কোন প্রকার অনিয়ম হলে তিনি অভিযোগ প্রদান করার জন্য সবাইকে আহবান জানানো। তিনি তার অফিসের (সমাজসেবা অফিস) কাজের বা কোনো কর্মীর কোনো অনিয়ম দেখলে সরাসরি লিখিত অভিযোগ করতে সকলের প্রতি আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্যে ছোট মহেশখালী ইউপি সদস্য রেজাউল করিম বলেন ২০১৭-২০১৮ ভিজিডি চক্রের আওতায় ছোট মহেশখালী ইউনিয়ন মোট ২৩০টি কার্ড বরাদ্ধ পেয়েছে তার মধ্যে তিনি যে ১০টি কার্ড পেয়েছেন। তা তিনি যাচাই বাছাই করে উপযুক্ত ব্যক্তিদের নিকট বিতরণ করার জন্য এলাকায় প্রকাশ্য সভার আয়োজন করবেন। এলাকার মরুব্বীদের পরামর্শে সরকারী নীতিমালা মেনে তিনি ১০টি কার্ড বিতরণ করবেন বলে সভায় আশ্বস্ত করেন। তিনি তার ইউনিয়নের অন্যান্য ইউপি সদস্যদেরকেও ভিজিডি কার্ড বিতরণে স্বচ্ছতা বজায় রাখার জন্য আহবান জানান।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment