Tuesday, November 15, 2016

লোহাগাড়ায় প্রতিভা রাণী দাশ মেমোরিয়ালের মেধাবৃত্তি ও সনদ বিতরণ

মোঃ কাইছার ইকবাল চৌধুরী, লোহাগাড়া প্রতিনিধিঃ লোহাগাড়ায় প্রতিভা রাণী দাশ মোমোরিয়াল স্কলারশীফের উদ্যোগে ২০১৬ সালের এসএসসি নির্বাচনী পরীক্ষায় মেধাতালিকায় উত্তীর্ণদের মেধাবৃত্তি ও সনদ বিতরণ করা হয়। ১৩ই নভেম্বর রবিবার বিকাল ৪টায় সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হান্নান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিভা রাণী  দাশ মেমোরিয়াল স্বলারশীফের প্রধান পৃষ্টপোষক ও ঢাকা মিলিটারী ইনষ্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজীর প্রফেসর ড. দীপক কান্তি দাশ।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, স্কুল পরিচালনা কমিটির সদস্য আব্দুল হাই (ছুট্টু)। এছাড়াও বিশেষ অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউপি সদস্য ও প্রতিভা রাণী  দাশ মেমোরিয়াল স্বলারশীফের আহ্বায়ক মৃণাল কান্তি দাশ মিলন।
মৃণাল কান্তি দাশ মিলন প্রতিবেদককে বলেন, আমার মায়ের নামেই ফাউন্ডেশনটি করা হয়। ১৩ই নভেম্বর রবিবার সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের ২০১৬ সালের এসএসসি নির্বাচনী পরীক্ষায় মেধাতালিকায় উত্তীর্ণদের মধ্যে ৩জনকে মেধাবৃত্তি হিসেবে মোট ছয় হাজার টাকা প্রদান করা হয়। মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা যথাক্রমে সুখছড়ী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ১ম তন্ময় ধর, ব্যবসায় বিভাগের ১ম মিফতাহুল জান্নাত ও মানবিক বিভাগের ১ম রিন্তা দাশ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয় বলৌ জানান তিনি।

No comments:

Post a Comment