আলোচনায়
তিনি থাকবেনই। কখনও নিজে কথা বলে; কখনও অন্যের কথায়। তিনি বিশ্বের সবচেয়ে
শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার
এই ধনকুবেরের নোবেল পুরস্কার প্রাপ্তির সম্ভাবনা দেখছে পাকিস্তান। অবশ্য
দেশটির গণমাধ্যম ইতিমধ্যে দাবিই করে বসেছে, ডোনাল্ড ট্রাম্প তাদের সন্তান।
আর নোবেল পেতে হলে ট্রাম্পকে কী করতে হবে, তা বাতলে দিয়েছে পাকিস্তান।
দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ
ট্রাম্পের নোবেল প্রাপ্তির পথ বাতলে দিয়েছেন। তিনি বলেছেন, 'যুক্তরাষ্ট্রের
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল পুরস্কারের যোগ্য।
তবে
এজন্য তাকে কাশ্মীর নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে
উদ্যোগ নিয়ে সফল হতে হবে।' কাশ্মীর ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্প কোনো
হস্তক্ষেপ করলে পাকিস্তান তা স্বাগত জানাবে বলেও দাবি করেন তিনি। খবর ডন
অনলাইনের। অবশ্য নির্বাচনে বিজয়ী হওয়ার আগে ট্রাম্প অক্টোবরে ভারতীয়
গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জানান, কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের
মধ্যস্থতা করতে পারলে তিনি খুশি হবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন,
'ভালো কথা। কাশ্মীর ইস্যুতে ঐক্যবদ্ধ পাকিস্তান ও ভারত দেখতে পেলে আমার
ভালো লাগবে। কারণ সেখানে খুব এবং খুবই উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। আমার
ধারণা, এই দু'দেশ ঐক্যমত্যে আসতে সক্ষম হবে।' সারতাজ আজিজ আরও জানান, ভারত
সার্ক সম্মেলন পণ্ড করে দিলেও আগামী ৩ ডিসেম্বর ভারতের অমিতস্বরে
অনুষ্ঠিতব্য এশিয়া সম্মেলনে তার দেশ অংশ নিবে।

No comments:
Post a Comment