Wednesday, November 23, 2016

সেই বাবার মামলায় ১৩ আসামির আত্মসমর্পণ, গ্রেফতার ১

ঝিনাইদহের কালীগঞ্জে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বাবার দুই পা হারানোর ঘটনায় দায়ের করা মামলার ৩ নং আসামি কোরবান আলীকে গ্রেফতার করেছে পুলিশ । মঙ্গলবার দিনগ রাত ২টার দিকে তাকে গ্রেফতার করা হয় । সে এই মামলার প্রধান আসামি কাষ্টভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি ও ইউপি মেম্বর কামালের ভাই। এদিকে কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, আজ মামলার প্রধান আসামিসহ বাকি ১৩ জন ঝিনাইদহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করছেন। এই মুহূর্তে তারা আদালত প্রাঙ্গণে অবস্থান করছেন। এর আগে কামাল মেম্বরের বড় ভাই আজাদ ও লিখন নামের দুইজনকে চলতি মাসের ৭ তারিখে গ্রেফতার করা হয় । ইতিমধ্যে লিখন আদালত থেকে জামিনে মুক্তিও পেয়েছেন। অপরদিকে বুধবার সকালে ঝিনাইদহের পুলিশ সুপার মো: মিজানুর রহমান কালীগঞ্জ থানা পরিদর্শন করেছেন। এ সময় তিনি আলোচিত এ মামলার নথিপত্র পর্যালোচনা করেন। এ খবর জানিয়েছেন সংশ্লিষ্ট থানা পুলিশ । ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামের কৃষক শাহানূর আলম।
ঘটনটি ঘটে গত ১৬ অক্টোবর। এদিন সন্ত্রাসীরা লোহার রড দিয়ে পিটিয়ে তার দুই পাঁ ভেঙে দেয়। তিনি বর্তমানে দুই পাঁ হারিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দুই পা হাটু পর্যন্ত কেটে ফেলতে হয়েছ। শাহনূর আলমের দুই মেয়ে। বড় মেয়ে শারমিন আক্তার আর ছোট মেয়ে শাহনাজ আক্তার। মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় এ হাল হয় তার এমন দাবী করে সে। এ ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা ও ইউপি মেম্বর কামাল হোসেনসহ ১৬ জনকে আসামি করে আহত শাহানূরের ভাই বাদি হয়ে একটি মামলা দায়ের করে। কিন্তু তাদের গ্রেফতারে পুলিশ কার্যত তৎপর হয়নি। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে এ নিয়ে সারাদেশে আলোচনা-সমালোচনার হতে থাকে। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্টের দ্বৈত বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে আসামিদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আদেশ দেন। আদেশ বাস্তবায়ন করে আগামী ২৭ নভেম্বর আদালতে প্রতিবেদন দিতে ঝিনাইদহ পুলিশ সুপার ও কালীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত।

No comments:

Post a Comment