চাঁপাইনবাবগঞ্জের বগচর সীমান্তে প্রায় তিন কেজি হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। মঙ্গলবার রাতে সীমান্তের বগচর মসজিদ নামক একটি এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। রাজশাহীস্থ-১ বিজিবি ব্যাটালিয়ানের পক্ষে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বগচর ফাঁড়ির ৫ জনের একটি টহল দল নায়েব সুবেদার মীর নজরুল ইসলামের নেতৃত্বে সীমান্ত এলাকায় টহলের সময় ২ কেজি ৯০০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
উদ্ধার হেরোইনের মুল্য ৫৮ লাখ ৫০ হাজার টাকা। মাদক চোরাচালানিরা বিজিবি টহল দেখে এসব মাদক ফেলে পালিয়ে যায় বলে বিজিবির বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। এ ব্যাপারে চাপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা করা হয়েছে। এলাকাবাসী জানায়, বগচর সীমান্ত এলাকাটি আন্তর্জাতিক মাদক পাচারের একটি অন্যতম রুট। ভারতের লালগোলার কাছাকাছি অবস্থান হওয়ায় এই পথে দ্রুত মাদক এনে দেশে পাচার করা সহজ বলে চোরাচালানিরা এই পথটিকে বেছে নেয়।

No comments:
Post a Comment