বিশ্ব
রাজনীতিতে এবার গুরুত্ব পাচ্ছে ফ্রান্সের জাতীয় নির্বাচন। আগামী বছরের
এপ্রিলে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের জন্য এরই মধ্যে প্রার্থী বাছাই
প্রক্রিয়া শুরু হয়েছে। ডানপন্থী রিপাবলিকান দলের প্রার্থী তালিকা থেকে বাদ
পড়েছেন সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। রোববারের প্রার্থী বাছাই
নির্বাচনে মুখোমুখি অবস্থানে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী মধ্যপন্থী
ফ্রাসোয়াঁ ফিলোন ও অ্যালেইন জুপে। জরিপ অনুযায়ী এগিয়ে আছেন ফিলোন। তিনিই
ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট হবেন বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্সের।
ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়া (ব্রেক্সিট) ও যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর ধারণা করা হচ্ছে
ফ্রান্সেও কট্টর জাতীয়তাবাদীরা ক্ষমতায় আসবে। সেক্ষেত্রে কট্টর ডানপন্থী
মেরিন লা পেনের দল আশার আলো দেখছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার সকালে (বাংলাদেশ সময় বিকালে) রিপাবলিকান প্রার্থী বাছাইয়ের দ্বিতীয় রাউন্ড ভোট গ্রহণ শুরু হবে। জরিপে দেখা গেছে ফিলোন ও জুপের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রথম রাউন্ডে সবচেয়ে এগিয়ে আছেন মধ্যপন্থী ফিলোন। দ্বিতীয় অবস্থানে আছেন অ্যালেইন জুপে। এক সপ্তাহ আগের ওই নির্বাচনে ফিলোন ৪৪.১ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছিলেন। অন্যদিকে জুপের সমর্থন ২৮.৫ শতাংশ। ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দের নেতৃত্বাধীন সমাজতন্ত্রীদের জনপ্রিয়তা কমেছে। তারা বিভক্ত। তাই কোনো বামপন্থী প্রার্থী আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট বাছাইপর্বের প্রথম রাউন্ডই উতরাতে পারবে না বলে মনে করা হচ্ছে।

No comments:
Post a Comment