জাতীয়
মহিলা পার্টির সভাপতি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, সাবেক মহিলা ও
শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেছেন, আগামী জাতীয়
সংসদ নির্বাচনের আগেই জাতীয় মহিলা পার্টিকে আরও সুসংগঠিত করতে হবে। এজন্য
প্রতি জেলা, উপজেলা, পৌরসভা ও মহানগরের জাতীয় মহিলা পার্টির নেতাদের কাজ
করার নির্দেশ দিয়ে তিনি বলেন, এই মুহূর্তে মানুষ এরশাদের ‘স্বর্ণযুগ’
শাসনামলে ফিরে যেতে চায়। খেটে খাওয়া মানুষ জাতীয় পার্টিকে আবার ক্ষমতায়
দেখতে চায়। এজন্য সবাইকে সব ভেদাভেদ ভুলে কঠোর পরিশ্রম করতে হবে। মঙ্গলবার
দলের কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় মহিলা পার্টি আয়োজিত মতবিনিময়
সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি
বলেন, জাতীয় পার্টিকে ক্ষমতায় যেতে হলে নারী নেতৃত্বকে সাংগঠনিকভাবে আরও
গতিশীল ও শক্তিশালী করতে হবে। বাংলাদেশের জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশি নারী,
সারা বিশ্বেই নারীদের এখন জয়জয়কার। তিনি আরও বলেন, আমি প্রতি সপ্তাহে ২/৩
দিন আমার নির্বাচনী এলাকায় অবস্থান করে তৃণমূল পর্যায়ে মানুষের সুখ-দুঃখের
কথা শুনি, তাদের সমস্যা সমাধানের চেষ্টা করি।
এ
ছাড়া আগামী ১ জানুয়ারি জাতীয় পার্টির মহাসমাবেশ সফল করার জন্য প্রত্যেক
জেলা থেকে মহিলা পার্টির কর্মীদের যোগ দেয়ার জন্য আহ্বান জানান তিনি। এ সময়
আরও বক্তব্য দেন সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন
হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল
চিশতী, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, হেনা খান পন্নি প্রমুখ। জাতীয়
পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জাতীয় মহিলা পার্টির সহ-সভাপতি মাহমুদা
রহমান মুন্নির পরিচালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়
পার্টির ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম
মিলন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সৈয়দা পারভীন তারেক, রিতু নূর, সাহিদা রহমান
রিংকু, সম্পাদকমণ্ডলীর সদস্য আবু সাঈদ স্বপন, এমএ রাজ্জাক খান, নির্বাহী
সদস্য ডা. সেলিমা খান, মিনি খান, নাজিম আহমেদ চিশতী, আবদুস সাত্তার, গালিব,
জাহানারা মুকুল, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মো. ইফতেকার
আহসান হাসান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু, জহিরুল ইসলাম মিন্টু।

No comments:
Post a Comment