Thursday, November 24, 2016

তুরস্কে গভর্নর কার্যালয়ে বিস্ফোরণে নিহত ২

তুরস্কে একটি শহরের গভর্নর কার্যালয়ের সামনে এক গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে দুইজন নিহত ও ১৬জন আহত হয়েছে। খবর আল-জাজিরার।
দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর আদানায় তুরস্কের গভর্নর কার্যালয়ের সামনে কার পার্কিংয়ে বৃহস্পতিবার সকালে ওই গাড়িবোমা বিস্ফোরণ ঘটে। আদানার গভর্নর মাহমুত ডেমিরটাস দেশটি রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম আনাদোলুকে জানান, স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে কার্যালয়ের ঢুকার পথে এক নারী ওই গাড়িবোমা বিস্ফোরণ ঘটায়।

No comments:

Post a Comment