Wednesday, November 23, 2016

টঙ্গীতে তুলার গুদামে আগুন

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর মিল গেইট এলাকায় একটি তুলার গুদামে আগুন লেগেছে। বুধবার বেলা ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. সেলিম মিয়া জানান, মিল গেইট এলাকায় তুলার গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।

No comments:

Post a Comment