পেরুর
রাজধানী লিমায় অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ
সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট
ভ্লাদিমির পুতিনের মধ্যে মাত্র ৪ মিনিটের কথোপকথন হয়েছে। এসময় দু'নেতা
করমর্দন করে দাঁড়িয়ে দাঁড়িয়েই কথা বলেন। তাদের আলোচনায় সিরিয়া এবং
ইউক্রেনের মতো প্রসঙ্গ উঠে এসেছে বলে জানা গেছে।
পরে সাংবাদিক সম্মেলনে ওবামা বলেন, 'আমি সৌজন্য দেখিয়েছি ঠিকই। তার সঙ্গে নীতিগত ভাবে আমাদের যে পার্থক্য রয়েছে, তাও স্পষ্ট বুঝিয়ে দিয়েছি।' ওবামা জানান, সিরিয়ায় রুশ সেনাবাহিনীর ধারাবাহিক বোমাবর্ষণের ঘটনায় তাকে (পুতিন) আমেরিকার উদ্বেগের কথা জানানো হয়েছে। অন্যদিকে আরেক সাংবাদ সম্মেলনে পুতিন বলেন, 'এত বছর ধরে দায়িত্ব পালনের জন্য ওবামাকে ধন্যবাদ জানিয়েছি। তিনি চাইলে রাশিয়া সফরে আসতেই পারেন। আমাদের ভালই লাগবে।'

No comments:
Post a Comment