পাকিস্তান
সেনাবাহিনীর গুলিতে এক ভারতীয় সেনা সদস্য নিহত ও তিনজন আহত হয়েছেন। রোববার
রাতে জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টরে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
ভারতীয় সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ড টুইটবার্তায় দেয়া জানায়, পাক বাহিনীর
গুলির জবাব হচ্ছে এবং ভবিষ্যতেও উপযুক্ত জবাব দেয়া হবে। এ নিয়ে গত ২৪
ঘণ্টার মধ্যে তিনবার দু'দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি লংঘন হল।
এরআগে শনিবার রাজৌরির নওশেরা ও সুন্দারবানি এলাকার নিয়ন্ত্রণরেখায় ভারতের
তল্লাশি চৌকি ও বেসামরিক লক্ষ্যবস্তুতে মর্টার ও ছোট ছোট আগ্নেয়াস্ত্র দিয়ে
হামলা চালায় পাকিস্তানি সেনারা। এতে বিএসএফের এক সদস্য নিহত ও বেসামরিক এক
নারী আহত হন। আর পাক গোলায় দুটি বাড়ি ধ্বংস হয়ে যায়।
এছাড়া গত বৃহস্পতিবার পাকিস্তানি সেনারা জম্মুর পালানওয়ালা সেক্টরের
নিয়ন্ত্রণরেখায় ভারতীয় তল্লাশি চৌকি ও বেসামরিক এলাকায় হামলা চালায়। গত ২৯
সেপ্টেম্বর পাকিস্তানের ভূখণ্ডে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালায়। এরপর
থেকে নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর ২৮৬ বার গোলাগুলির ঘটনা
ঘটে। এতে নিরাপত্তা বাহিনীর ১৪ সদস্যসহ ২৬ ভারতীয় নিহত হয়েছে।

No comments:
Post a Comment