Tuesday, November 29, 2016

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

হবিগঞ্জ জেলায় ব্যাটারি চালিত ইজিবাইকসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে পরিবহন ধর্মঘট পালন করছে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। মঙ্গলবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের  এ ধর্মঘট শুরু হয়। জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ সভাপতি মো. ফজলুর রহমান চৌধুরী জানান,
বার বার ব্যাটারি চালিত ইজিবাইকসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছে সংগঠনটি। কিন্তু প্রশাসন এ ব্যাপারে কার্যকর কোনও প্রদক্ষেপ নেয়নি। ফলে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আওতাধীন বাস, মিনিবাস, ট্রাক, পিকআপ, ম্যাক্সি, লেগুনা, অটোরিকশা, জিপ চলাচল অনির্দিষ্টকালের জন্য রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দাবি না মানা পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে বলে জানান তিনি।

No comments:

Post a Comment