Wednesday, November 16, 2016

বাংলাদেশের ছবিতে আবারও অভিনয় করতে চাই

পশ্চিমবঙ্গের মেয়ে শিনা চৌহান। বিপিএলের উপস্থাপনার কারণে বাংলাদেশের মানুষের কাছে বেশ পরিচিত। ঢাকার একটি ছবিতে নায়িকা হিসেবেও অভিনয় করেছেন। বিপিএল উপস্থাপনার নানা অভিজ্ঞতা ও বিভিন্ন বিষয় নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি
*তৃতীয়বারের মতো বিপিএল উপস্থাপনা করতে কেমন লাগছে?
**উপস্থাপনা করতে সবসময়ই আমরা এনজয় করি। এ ধরনের ক্রিকেট বিষয়ক আন্তর্জাতিক মানের অনুষ্ঠান উপস্থাপনার অভিজ্ঞতা তো আরও ভালোলাগার। এছাড়াও বাংলাদেশকে নিজের সেকেন্ড হোম মনে করি। তাই এখানে কাজ করতে অন্যরকম আনন্দ পাই।
*প্রথমবার উপস্থাপনা করেই বাংলাদেশের একটি ছবিতে অভিনয়ের ডাক পেয়েছিলেন। এবারও যদি সেরকম কোনো সুযোগ আসে?
**প্রথমবার বিপিএল চলাকালীনই মোস্তফা সরয়ার ফারুকী ভাইয়ের সঙ্গে ছবিটি নিয়ে কথা হয়েছিল। তিনি এ দেশের একজন বড় মাপের পরিচালক সেটা আগে থেকেই জানতাম। তার ছবির গল্প শোনার পর আরও ভালো লাগে। তাই অভিনয় করি। কিন্তু এবার তেমন কোনো প্রস্তাব পাইনি। ভালো নির্মাতা আর ভালো গল্পের ছবির প্রস্তাব পেলে অবশ্যই বাংলাদেশের ছবিতে আবারও অভিনয় করতে চাই।
*ছবির জন্য কোন ধরনের গল্প প্রাধান্য দেবেন?
**একটা ভালো গল্প বলতে যার মধ্যে সব কিছুই থাকবে। দর্শকরা যেটা দেখে আনন্দ পাবেন। এছাড়াও আমি সেই ছবিতেই অভিনয় করতে চাই যে ছবির গল্পটা এমন হবে, যেখানে আমি একজন পরিপূর্ণ অভিনয়শিল্পী হিসেবে নিজেকে উপস্থাপন করার সুযোগ পাব।
*সহকর্মী হিসেবে আমব্রিনকে কেমন দেখছেন?
**আমব্রিন একজন আন্তর্জাতিক মানের উপস্থাপিকা। তার সাবলীল উপস্থাপনা দারুণ লাগছে। তার সঙ্গে প্রথম উপস্থাপনা করছি। বেশ মিশুক। এ কয়েক দিনেই আমরা ভালো বন্ধু হয়ে গেছি।

No comments:

Post a Comment