প্রথমবারের মতো একসঙ্গে একটি ধারাবাহিকে অভিনয় করলেন টিভি পর্দার জনপ্রিয় দুই অভিনেত্রী তারিন ও উর্মিলা শ্রাবন্তী কর। ধারাবাহিকটির নাম ‘সানফ্লাওয়ার’। এতে তারিন ইলেকট্রিশিয়ান চরিত্রে এবং উর্মিলা একজন সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন। মাছরাঙা টিভিতে ইতিমধ্যে ধারাবাহিকটির প্রচার শুরু হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে তারিন বলেন, ‘যতটুকু অভিনয় করেছি তাতে গল্পের ধারাবাহিকতা পেয়েছি।
গল্পের প্রয়োজনে উর্মিলাকে নেয়া হয়েছে। দারুণ অভিনয় করে মেয়েটি। উর্মিলা যখন লাক্স চ্যানেল আই প্রতিযোগিতায় আসে তখন আমি তার বিচারকের ভূমিকায় ছিলাম। তার জন্য সবসময়ই আমার শুভ কামনা।’ তারিনের সঙ্গে কাজ করা প্রসঙ্গে উর্মিলা বলেন, ‘টিভি নাটকে আমার সবচেয়ে প্রিয় অভিনেত্রী তারিন আপু। কিন্তু আমি তারিন আপুর সঙ্গে সবসময়ই কাজ করার স্বপ্ন দেখি। কারণ তার অভিনয়, তার ব্যক্তিত্ব সবকিছুই আমার ভালো লাগে। মিডিয়াতে তাকে আমি আমার অভিভাবক হিসেবেই ভাবি।’ মুরাদ আহমেদের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম রাজু। সপ্তাহের প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে মাছরাঙা টিভিতে প্রচার হচ্ছে ধারাবাহিকটি।

No comments:
Post a Comment