Tuesday, November 1, 2016

চট্টগ্রামের লোহাগাড়ায় আওয়ার্স কর্পোরেশনের র‌্যাফেল ড্র অনুষ্ঠিত

কাইছার ইকবাল চৌধুরী, লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় আওয়ার্স কর্পোরেশনের উদ্যোগে ত্রৈমাসিক র‌্যাফেল ড্র অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১লা নভেম্বর বিকাল ৪টায় লোহাগাড়া মাই ওয়ান শো-রুমে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
আওর্য়াস কর্পোরেশন ও আলোকিত বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিঙ্গার বাংলাদেশ লিঃ এর চট্টগ্রাম ডিভিশন প্রধান মোঃ ইসমাইল।
সুখছড়ি উজির ভিটা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর লোহাগাড়া শাখা ব্যবস্থাপক শাহ্জাহান মুনির। এছাড়া আরো উপস্থিত ছিলেন আওর্য়াস কর্পোরেশনের একাউন্ট ইনচার্জ আবদুল হালিম।
অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে প্রায় শতাধিক ব্যবসায়ী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা র‌্যাফেল ড্র লাকী কুপন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ  করেন।

No comments:

Post a Comment