ভারতের
পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের
কিডনি অকেজো হয়ে পড়েছে। তার এখন ডায়ালাইসিস চলছে। বুধবার পিটিআই এ খবর
দিয়েছে। ৭ নভেম্বর তিনি অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্স
হাসপাতালে ভর্তি হন। বুধবার এক টুইটার বার্তায় সুষমা জানান, তিনি চিকিৎসা
নিচ্ছেন, বর্তমানে আমার ডায়ালাইসিস চলছে। সম্ভাব্য কিডনি প্রতিস্থাপনের
জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাও চলছে।
সুষমা স্বরাজ ভারতের সুপরিচিত নারী
রাজনীতিবিদদের অন্যতম এবং ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ
নেতা।
৬৪ বছর বয়সী এ নেতা তার টুইটারে বলেন, ‘কিডনি জটিলতার কারণে আমি অল
ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সে (এআইআইএমএস) ভর্তি রয়েছি। এখন আমার
ডায়ালাইসিস করা হচ্ছে।’ তার টুইটার অ্যাকাউন্টের ৬৫ লাখ অনুসারী রয়েছে।
তিনি আরও বলেন, ‘কিডনি প্রতিস্থাপনের জন্য আমার পরীক্ষা-নিরীক্ষা চলছে।
ভগবান কৃষ্ণ আমার সহায় হউন।’ সুষমার এ টুইট বার্তার পর অনেকেই তাকে কিডনি
দান করে সহায়তা দেয়ার কথা জানিয়ে ফিরতি পোস্ট দিচ্ছেন। নিখিল দানকিছ নামের
একজন লেখেন, ম্যাম, আপনি যদি ইচ্ছা করেন তবে আমি আপনাকে কিডনি দিতে তৈরি
আছি। দেশ সেবায় আপনাকে প্রয়োজন। রাহুল ভার্মা বলেন, আমার রক্তের গ্রুপ বি
পজিটিভ। আমি আপনাকে কিডনি দিতে পারলে ধন্য হতাম।

No comments:
Post a Comment