মার্কিন
ফার্স্ট লেডি মিশেল ওবামা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে নিন্দার মুখে
পদত্যাগ করেছেন ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ক্লে টাউনের মেয়র বেভারলি
ওয়ালিং। স্থানীয় মঙ্গলবার বিকালে এক বৈঠকে ক্লে টাউন কাউন্সিল মেয়র বেভারলি
ওয়ালিংয়ের পদত্যাগপত্র গ্রহণ করে। খবর বিবিসির। ওয়ালিংয়ের মেয়াদের বাকি
সময়ের জন্য দ্রুত নতুন মেয়রের নাম ঘোষণা করা হবে। গত ৮ নভেম্বর প্রেসিডেন্ট
নির্বাচনে বিজয়ী হওয়ার পরে ট্রাম্প দম্পতিকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান
প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউজে ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার আগমনের
পর টুইটারে পশ্চিম ভার্জিনিয়ার ক্লে কাউন্টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের
সভাপতি মন্তব্য করেন,
'অনেকদিন বাদে
হোয়াইট হাউসে সুন্দরী, ব্যক্তিত্ববান ফার্স্টলেডি দেখে ভাল লাগল।' কিন্তু
মেলানিয়ার প্রশংসা করতে গিয়ে বর্তমান ফার্স্টলেডি মিশেল ওবামাকে আক্রমণ করে
বসেন পামেলা। তিনি লেখেন, 'এতদিন ধরে হিল পরা এক বানর দেখে তিনি ক্লান্ত।'
পামেলার বিদ্বেষপূর্ণ টুইটকে প্রশংসা করেন ক্লে'র মেয়র বেভারলি ওয়ালিং।
তিনি বলেন, 'তুমি আমার দিনটা স্বার্থক করে দিলে পামেলা।' মিশেল ওবামাকে
কটাক্ষ করে এই মন্তব্য করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার ঝড়
ওঠে। সমালোচনার মুখে পামেলা এবং বেভার্লি তাদের মন্তব্য মুছে ফেলেন।
পামেলাকে ইতিমধ্যে অব্যাহতি দেয়া হয়েছে। এক পর্যায়ে তারা বিতর্কিত
মন্তব্যের জন্য ক্ষমাও চান। কিন্তু বিক্ষুব্ধরা তাদের ক্ষমা গ্রহণ করেননি।
বরং দু'জনের বরখাস্ত চেয়ে ১৪ হাজারেরও বেশি মানুষ আবেদন করেন।

No comments:
Post a Comment