Sunday, November 13, 2016

ত্বকে বয়সের ছাপ কী করবেন

 বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক কারণে চামড়ায় ভাঁজ পড়তে শুরু করে। সূর্যালোকের সংস্পর্শ ও ধূমপানের ধোঁয়া এ সমস্যা আরও বাড়িয়ে দেয়। চামড়াকে টান টান রাখতে সহায়তা করে কোলাজেন নামক প্রোটিন, যা বয়স বাড়তে থাকলে ধীরে ধীরে ক্ষয় হয়। এর ফলে ত্বক পাতলা ও ভঙ্গুর হয়ে পড়ে। ত্বকের স্থিতিস্থাপকতা আসে ইলাস্টিন থেকে যা আদ্রতা ধরে রাখতে সহায়তা করে। বয়স বাড়ার প্রতিক্রিয়ায় উভয় উপাদানই ক্ষয় হয় বা পরিমাণে হ্রাস পায়।
এর ফলে ত্বকে শুষ্ক ভাব হয়, ভাঁজ পড়ে যাকে সাধারণভাবে বলিরেখা বলে। পরিবেশ দূষণ এ সমস্যা আরও প্রকট করে। ত্বক মসৃণ ও বলিরেখামুক্ত রাখার জন্য বিদেশে বিভিন্ন ধরনের ক্রিম বা লোশন এবং আরও কিছু ওষুধ ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে জিংক বা টাইটেনিয়াম সংবলিত ক্রিম বা তেল। এছাড়াও কিছু পদ্ধতির মধ্যে রয়েছে মাইক্রো ডার্মাব্রেসান, কেমিক্যাল পিলিং, ফেসলিফটিং ইত্যাদি। আধুনিক প্রযুক্তি ও চিকিৎসার সমন্বয়ে এখন ত্বকের ভাঁজ, বলিরেখা বা বয়সের ছাপ দূর করা অসম্ভব নয়।
ডা. দিদারুল আহসান
ত্বক ও যৌনব্যাধি বিশেষজ্ঞ,
আল-রাজী হাসপাতাল, ফার্মগেট, ঢাকা,
মোবাইল- ০১৭১৫৬১৬২০০

No comments:

Post a Comment