Sunday, November 13, 2016

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে পাঁচ পুলিশসহ নিহত ৭

বগুড়ার শেরপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পুলিশের পাঁচ সদস্যসহ ৭ জন নিহত ও অন্তত ৬ জন আহত হয়েছেন। শনিবার দিনগত রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছয়জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, শাজাহান ফকির (৩৫), প্রণব রায় (৩২), আলমগীর হোসেন (৩৩), সোহেল (৩২), পুলিশের পরিচ্ছন্নকর্মী শ্যামল দত্ত (৪২), শামুসল হক (৩০) ও অজ্ঞাত (৩৭) এক ব্যক্তি। আহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন, পুলিশ সদস্য মনোয়ার (৩০), মশিউর (৩৫),
ফজলুল হক (৪৫) ও মিজান (২৫)। বগুড়া-শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা যুগান্তরকে বলেন, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী পুলিশের একটি ট্রাকের সঙ্গে বগুড়াগামী সাবোঝাই আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত ও ৯ জন আহত হয়। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে আরও তিনজনের মৃত্যু হয়। বাকিরা ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সোহেল রানা আরও জানান, ভাড়া করা ট্রাকে মালামাল নিয়ে পুলিশ সদস্যরা ঢাকা যাচ্ছিলেন। দুর্ঘটনায় তাদের ট্রাকের চালক ও তার সহকারীও (হেলপার) নিহত হয়েছেন।

No comments:

Post a Comment