গাইবান্ধায়
ভূমিদস্যুরা সাঁওতালদের ব্যবহারের চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সচিবালয়ে মঙ্গলবার আইন-শৃঙ্খলা সংক্রান্ত
মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে
এ মন্তব্য করেন। শিল্পমন্ত্রী বলেন, যে জমি নিয়ে গাইবান্ধায় সংষর্ষ, সেটা
১৯৫৪ সালে সুগার মিল করপোরেশনের জন্য অধিগ্রহণ করা হয়। সেই থেকে ৬২ বছর
পর্যন্ত এই জায়গাটা চিনিকলের অধীনে রয়েছে। এখানে আখ চাষ হয়ে আসছে। ৬২ বছরের
মধ্যে এখানে কোনও সাঁওতাল পল্লী বা কোনও সাঁওতালের জায়গা বা বাঙ্গালীদের
জায়গা ছিল না।
৬২ বছর এ জায়গাটা
চিনিকলের অধিগ্রহণেই আছে এবং তাদের তত্ত্বাবধানেই চলছে। শিল্পমন্ত্রী বলেন,
আমাদের ধারণা কিছু ভূমিদস্যু সাঁওতালদের ব্যবহারের চেষ্টা করেছে। কিছু
কিছু সাঁওতাল এনে বসিয়েছে। যাওয়ার সময় তারা যেভাবে আগুন দিয়ে পুড়িয়েছে,
সরকারের পক্ষ থেকে যদি কোনও ব্যবস্থা নেওয়া নাও হতো দেখা যেত ৬ মাস পর
এদেরকে তাড়িয়ে দিয়ে তারা জায়গাটা দখল করে নিত। গত ৬ নভেম্বর গাইবান্ধার
গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল
শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এ সংঘর্ষের ঘটনায় তিনজন
সাঁওতাল নিহত হন।

No comments:
Post a Comment