Saturday, November 12, 2016

মাথা ঘুরলে কী করবেন

মাথা ঘোরা অনুভব করা কোনো মজার অভিজ্ঞতা নয়! মাথা যখন ঘোরে, মনে হয় একপাশে আপনি হেলে পড়ছেন। তখন ভর দেয়ার জন্য আপনাকে কোনো কিছু আঁকড়ে ধরতে হয়। যতক্ষণ না মাথা ঘোরা চলে যায়, ততক্ষণ এক ভয়ঙ্কর অসুস্থতা আপনাকে গ্রাস করে থাকে। আপনার সমগ্র অস্তিত্বই যেন নড়বড়ে হয়ে যায়। বিভিন্ন কারণে মাথা ঘুরতে পারে। শরীরের স্বাভাবিক ভারসাম্য নির্ভর করে অনেক অঙ্গের স্বাভাবিক কাজকর্মের ওপর। ডাক্তার ঘাড়, কান, স্নায়ুতন্ত্র, হৃৎপিণ্ড ও প্রধান রক্তনালীগুলো পরীক্ষা করে মাথা ঘোরার সম্ভাব্য কারণ খুঁজে বের করতে পারেন। মাথা ঘোরার কারণ কীভাবে আপনার মাথা ঘোরা শুরু হয়? এটি কি হঠাৎ করে শুরু হয় এবং অল্প সময় থাকে? যদি তাই হয়, তাহলে সম্ভাব্য কারণের মধ্যে রয়েছে-
* অতিরিক্ত পরিশ্রম
* অন্তঃকর্ণের রক্তবাহী নালীর অস্বাভাবিকতা
* অন্তঃকর্ণের প্রদাহ
* অস্বাভাবিক দৃষ্টিগত সমস্যা যেমন অতি উঁচুতে উঠে নিচের দিকে তাকালে এবং চলন্ত ট্রেন বা গাড়ি থেকে প্লাটফর্মের দিকে তাকালে মাথা ঘোরা। আপনার মাথা ঘোরা কি দীর্ঘ সময় থাকে এবং এটি মাঝে মধ্যেই হয়? যদি উত্তর হ্যাঁ হয় এবং উপসর্গ থাকে, তাহলে মাথা ঘোরার সম্ভাব্য কারণ হল-
* মধ্যকানের প্রদাহ
* মেনিয়ার’স রোগ
* অ্যাকোয়াসটিক নিউরোমা (ভেস্টিব্যুলো ককলিয়ার নার্ভের টিউমার)। যদি আপনার কানের উপসর্গ না থাকে এবং অঙ্গ বিন্যাসজনিত সমস্যা থাকে, তাহলে মাথা ঘোরার সম্ভাব্য কারণ হল-
* অঙ্গভঙ্গিজনিত মাথা ঘোরা
* সার্ভাইক্যাল স্পন্ডাইলোসিস। আবার যদি আপনার কানের উপসর্গ না থাকে এবং অঙ্গ বিন্যাসজনিত সমস্যা না থাকে, তাহলে মাথা ঘোরার সম্ভাব্য কারণ-
* বিভিন্ন ওষুধ
* দুশ্চিন্তা
* ঘাড়ে আঘাত
* কপালের একপাশে ব্যথা
* রজঃনিবৃতি (মহিলাদের ক্ষেত্রে) যদি আপনার মাথাব্যথা দীর্ঘ সময় এবং অবিরাম থাকে, সেইসঙ্গে যদি আপনার কানের উপসর্গ থাকে, তাহলে আপনার মাথা ঘোরার সম্ভাব্য কারণ-
* অ্যাকোয়াসটিক নিউরোমা
* সেরেবেলো পনটাইন অ্যাংগেল টিউমার। যদি কানের উপসর্গ না থাকে এবং আপনি অজ্ঞান হয়ে পড়েন, তাহলে মাথা ঘোরার সম্ভাব্য কারণ হল-
* মস্তিষ্কের অপর্যাপ্ত রক্ত সরবরাহ
* হৃদরোগ
* ক্যারোটিভ সাইনাস সংবেদনশীলতা। যদি আপনি অজ্ঞান হয়ে না পড়েন, তাহলে আপনার মাথা ঘোরার সম্ভাব্য কারণ হল-
* রক্তস্বল্পতা
* উচ্চরক্তচাপ
* ডায়বেটিস
* থাইরয়েডের অসুখ
* মানসিক দুশ্চিন্তাগ্রস্ত্যতা মাথা ঘোরার চিকিৎসাধারা নির্ভর করে মাথা ঘোরার কারণের ওপর। আপনার ডাক্তার যদি আপনার সমস্যার সুনির্দিষ্ট কারণ খুঁজে না পান এবং আপনাকে স্রেফ সান্ত্বনা দেন, তাহলে নিচের পরামর্শগুলো অনুসরণ করুন। এতে আপনার মাথা ঘোরা কমবে এবং আপনি অনেক ভালো অনুভব করবেন। সাহসী হওয়ার চেষ্টা করবেন না, হঠাৎ মাথা ঘুরতে থাকে, তাহলে আপনি যে কাজটা করছিলেন সেই কাজ করা থেকে নিজেকে বিরত রাখুন। চিৎ হয়ে শুয়ে পড়–ন। বন্ধ করুন চোখ দুটো। সহজভাবে শ্বাস নিন এবং সাহায্যের জন্য কাউকে ডাকুন। যদি আপনি গাড়ি চালাতে থাকেন, আপনার পা ব্রেকের ওপর রাখুন এবং থেমে পড়ুন। শুয়ে পড়ুন পাশের আসনে। ভাগ্যের ওপর নিজেকে ছাড়বেন না কখনোই। আপনি সহজেই দুর্ঘটনা ঘটিয়ে ফেলবেন, বিশেষ করে যদি আপনার মাথা ঘোরা মারাত্মক হয়। দুশ্চিন্তা পুষে রাখবেন না, মানসিক চাপ ও দুশ্চিন্তা দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। এগুলো পুষে না রেখে স্বাস্থ্যকর উপায়ে তা কাটানো শিখতে হবে। অনেক লোক তাদের ফুসফুসে চাপ নেয় এবং খুব দ্রুত শ্বাস-প্রশ্বাস নিতে শুরু করে। এতে তাদের মাথা ঘুরতে পারে। এরকম কখনও করবেন না। সর্বদা ধীরে নিয়মিতভাবে শ্বাস নেবেন।
কান দুটো পরিষ্কার রাখুন, কানের মধ্যে খৈল জমা হয়ে এবং শ্রবণনালী বন্ধ হয়ে যাওয়ায় মৃদু মাথা ঘোরা হতে পারে। সর্বদা কান পরিষ্কার রাখবেন। যদি আপনার কানের ভেতর বন্ধ থাকে কিংবা কানে নিঃসরণ থাকে, তাহলে নাক ও গলা বিশেষজ্ঞকে দেখাবেন। যে কোনো ক্ষেত্রে রোগীর বারবার মাথা ঘোরালে তার ভালোভাবে নাক, কান ও গলা পরীক্ষা করার প্রয়োজন হয়। ঘাড় সোজা রাখুন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, ঘাড় ঠিকমতো সোজা না রাখার জন্য মাথা ঘোরে। ঘাড়ে স্পনডাইলোসিসের পরিবর্তন হলে মস্তিষ্কে রক্ত সরবরাহকারী ধমনিগুলোর ওপর চাপ পড়তে পারে এবং এর কারণে দফায় দফায় মাথা ঘোরে। ঘাড়ের শক্তিশালী মাংসপেশী ও সুন্দর স্থিতি অবস্থা এটিকে প্রতিরোধ করতে পারে।
অতিরিক্ত পরিশ্রম করবেন না, যদি অতিরিক্ত পরিশ্রম করেন, তাহলে আপনার মাথা ঘোরার অভিজ্ঞতা হতে পারে। কাজ করবেন পরিকল্পনামাফিক এবং আপনার সাধ্যের মধ্যে। কখনও সীমা অতিক্রম করবেন না। আগে চিন্তা করে তারপর কাজে হাত দেবেন। কার্যকর চিকিৎসার জন্য সঠিক রোগ নির্ণয় জরুরি। যখন মাথা ঘোরার নির্দিষ্ট কারণ খুঁজে না পাবেন তখন মধ্যকান ও মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ায় এমন ওষুধ যেমন সিনারিজিন (সিনারন/ সিনাজিন/ ইনারজিন) গ্রহণ করতে পারেন, তাতে মাথা ঘোরা কমবে।
লেখক : ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল

No comments:

Post a Comment