Tuesday, November 8, 2016

সোহরাওয়ার্দী ছাড়া অন্য কোথাও সমাবেশ করবে না বিএনপি

২৭ টি শর্ত সাপেক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়া হলেও সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া অন্য কোনও জায়গায় সমাবেশ না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ মঙ্গলবার দুপুর ২টায় তাৎক্ষনণিক এক প্রতিক্রিয়ায় দলের এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন,
‘আপনারা অবগত আছেন ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ১৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন। তাই অন্য কোথাও সমাবেশ করার কোনও অবকাশ নেই ‘ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপির পক্ষ থেকে ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে সমাবেশ করার জন্য অনুমতি চাওয়া হয়নি।’ তিনি বলেন, ‘বিএনপি সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া অন্য কোনও জায়গায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ করবে না।’ এসময়  উপস্থিতি ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির সহ প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।

No comments:

Post a Comment