অবশেষে শর্তসাপেক্ষে 'জাতীয় বিপ্লব ও সংহতি' দিবস উপলক্ষে আলোচনা সভা করার অনুমতি পেয়েছে বিএনপি। মঙ্গলবার বেলা ২টা থেকে বিকাল ৪টার মধ্যে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ সমাবেশ করতে পারবে দলটি। ডিএমপির মিডিয়া সেন্টারের উপকমিশনার মাসুদুর রহমান যুগান্তরকে বলেন,
২৭টি শর্তে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। তবে এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'আমরা বেলা ২টার দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সমাবেশ করার বিষয়ে ডিএমপির অনুমতির কথা জানতে পেরেছি।' তিনি বলেন, 'বড় বিষয় হল, আমরা এখানে সমাবেশ করার কোনো অনুমতি চাইনি। আমরা শুধুমাত্র সোহরাওয়ার্দী উদ্যান এবং নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুমতি চেয়েছিলাম।'

No comments:
Post a Comment