গাজীপুর
সিটি কর্পোরেশনের টঙ্গীর গাজীপুরা এলাকা থেকে এক যুবকর ঝুলন্ত লাশ উদ্ধার
করেছ পুলিশ। নিহত ওই যুবকের নাম পলাশ (৩০)। তার পিতার নাম ইদন মিয়া। বাড়ি
ঢাকার মিরপুরে। শুক্রবার রাতে টঙ্গীর গাজীপুরা এলাকার মাদ্রাসা রোডের একটি
বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
টঙ্গী
থানার উপ পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, পলাশ তার স্ত্রীকে নিয়ে
গাজীপুরা এলাকার মাদ্রাসা রোডের ফয়সাল ভিলায় তার এক বন্ধুর বাড়িতে বেড়াতে
আসে। শুক্রবার সন্ধ্যার পর সে ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ঝুলে
আত্মহত্যা করে। খবর পেয়ে শুক্রবার রাতেই ওই যুবকের লাশ উদ্ধার করে। ময়না
তদন্তের জন্য শনিবার সকালে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ
হাসপাতালের মর্গে ওই যুবকের মরদেহ পাঠানো হয়েছে। পুলিশ জানায়, তারা ঘটনাটি
তদন্ত করে দেখছে।

No comments:
Post a Comment