গোপালগঞ্জের
সদর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছে। শনিবার
ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার চন্দ্রা দিঘলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা
হল- মা রুবি বেগম (৩০) ও ছেলে শিশু রেফাত (০৩)। গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির
এসআই আবদুস সুবাহান জানান,
ভোরে ঢাকা
থেকে বাসা পরিবর্তন করে মালামাল নিয়ে বাবা-মা ও এক শিশু সদরের হরিদাসপুর
এলাকায় যাচ্ছিল। পথে উপজেলার চন্দ্রা-দিঘলিয়া এলাকায় গেলে বিপরীত দিক থেকে
আসা ওপর একটি ট্রাকের সঙ্গে ওই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও
ছেলে মারা যায়। আহত বাবাকে এসময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা
হয়েছে। নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে
পাঠানো হয়েছে বলে জানান এসআই।

No comments:
Post a Comment