Monday, November 28, 2016

ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫

ইরানের দক্ষিণাঞ্চলে কাস্পিয়ান সাগরে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছেন।  খবর আইআরএনএ'র। দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ মাজানদারানের এক কর্মকর্তা খালেক সাজ্জাদি গণমাধ্যমকে বলেন,
রোববার ইরানের রাষ্ট্রীয় তেল কোম্পানির ওই হেলিকপ্টারটি অসুস্থ এক তেলকূপ কর্মীকে হাসপাতালে নেয়ার সময় বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হেলিকপ্টারের ব্ল্যাকবক্স উদ্ধারের জন্য তল্লাসি চলছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এটি বিধ্বস্ত হয়েছে।

No comments:

Post a Comment