ঢাকাই
ছবির প্রিয়দর্শিনী নায়িকা বলা হয় চিত্রনায়িকা মৌসুমীকে। সুন্দরী এ নায়িকার
অভিনয় জীবনের ২৩ বছর পার হতে চলেছে। দীর্ঘ এ পথচলায় তিনি উপহার দিয়েছেন
অসংখ্য জনপ্রিয় ছবি। যার বেশিরভাগই ব্যবসা সফল। রূপের ঝলকানি আর অভিনয় দিয়ে
এখন দর্শকদের মাত করে যাচ্ছেন এ তারকা। চলচ্চিত্রে দীর্ঘ এ ক্যারিয়ার
অনুভূতি জানতে চাইলে মৌসুমী বলেন, ‘জানি না দর্শকদের কতটা দিতে পেরেছি।
কিন্তু ক্যারিয়ারে দর্শকদের কাছ থেকে সর্বোচ্চটাই পেয়েছি। তারা আমাকে
ভালোবেসে হৃদয়ে স্থান দিয়েছেন। যার কারণেই এখনও সামনের পথে এগিয়ে যেতে
পারছি।
যতদিন বেঁচে থাকব চেষ্টা করবো
দর্শকদের মনের মতো কাজ করার।’ অভিনয়ে তিনবার জাতীয় চলচ্চিত্র পদকে ভূষিত এ
নায়িকা শুধু অভিনেত্রীই নয়, একজন সফল পরিচালকও। ২০০৩ সালে ‘কখনও মেঘ কখনও
বৃষ্টি’ নামের ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। একজন সফল
প্রযোজকও তিনি। স্বামী ওমর সানীকে নিয়ে একাধিক ছবি প্রযোজনা করেছেন।
দুইশ’রও বেশি ছবিতে অভিনয় করা এ নায়িকা সম্প্রতি হারজিৎ নামের একটি ছবিতে
অভিনয় করছেন। উল্লেখ্য, সালমান শাহর বিপরীতে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির
মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন মৌসুমী। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া এ ছবিই
ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল এ তারকার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

No comments:
Post a Comment