পুরুষের
ভীতু রূপ হচ্ছে কাপুরুষ। পুরুষকে দেয়া এমন অপবাদ নারীর মুখের ঘৃণা আর
ক্রোধের সংলাপ। এটা নিয়েই তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘কাপুরুষ’। নাটকের এক
সংঘাতময় মুহূর্তে চন্দ্রা নামে অভিনেত্রী সানজিদা তন্ময়ের মুখে শোনা যায় এ
সংলাপ। আর এমন অপবাদের সংলাপ কাঁধে নিয়ে নীরবে চলে যান চন্দ্রার বিপরীতে
অভিনয় করা মানিকরূপী শহিদ আলমগীর। তার এভাবে চলে যাওয়ার অনুকূলে আছে এক
মমতাময়ী মায়ের আকুতি।
চন্দ্রার মায়ের
ভূমিকায় অভিনয় করেছেন শম্পা রেজা। ধারাবাহিকের কনসেপ্ট পুরোটাই
নিরীক্ষাধর্মী বলে জানান পরিচালক এম সাখাওয়াত হোসেন। শহীদ আলমগীর ও সানজিদা
তন্ময় ছাড়া এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, অরুণা বিশ্বাস, লাবণ্য লী,
মৌখান, দোলন দে, রফিকুল্লা সেলিম, ম আ সালাম, শাহানা সুমি, আশরাফ কবির ও
হাসি মুন প্রমুখ। শিগগিরই ধারাবাহিকটি যে কোনো একটি চ্যানেলে প্রচার শুরু
হবে বলে নির্মাতা জানান।

No comments:
Post a Comment