Sunday, November 6, 2016

নিজের সঙ্গে কখনও আপস করা শিখিনি

*আবারও বিপিএল আসর উপস্থাপনা করছেন। কেমন লাগছে?
**দেশের এমন বড় একটা আয়োজনের সঙ্গে থাকতে পেরে ভালো লাগছে। ব্যক্তিগতভাবে আমি নিজেও ক্রিকেট খেলা খুব পছন্দ করি। তাই ক্রিকেটবিষয়ক অনুষ্ঠান সঞ্চালনা করতে অন্যরকম ভালো লাগা কাজ করে। এবারও বিপিএল আসরের উপস্থাপক হতে পেরে দারুণ এক্সাইটেড। আশা করি মাঠ থেকে বিপিএলের সবশেষ তথ্য দর্শকদের সামনে তুলে ধরে তাদের কাছাকাছি থাকতে পারব।
*কিছুদিন আগে বলেছিলেন বড় কোনো খবর নিয়ে আসছেন। এটাই কী সেই খবর?
**আপাতত এটাকেই আমি বড় খবর হিসেবে দেখছি। কারণ বিপিএল হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক মানের বড় আসর। এটি উপস্থাপনার দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে বিশেষ খবর আমার জন্য। এ ছাড়াও কয়েকটি আন্তর্জাতিক ইভেন্ট উপস্থাপনার বিষয়ে কথা হচ্ছে। সেগুলোর দায়িত্ব পেলেও আমার জন্য বিশেষ খবর হবে।
*বিপিএলের গত আসরের শেষের দিকে নীতিবিরুদ্ধ কারণে আপনাকে সরে যেতে হয়েছিল। এবারও যদি সে ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে?
**নিজের সঙ্গে কখনও আপস করা শিখিনি। এটা শিখিনি বলেই অনেক কিছু মানতে পারি না। নীতিবিরুদ্ধ হওয়ায় গত আসরের শেষের দিকে আমি নিজেই সরে পড়েছিলাম। আশা করি এবার আর আগের মতো উদ্ভূত সমস্যার মুখোমুখি হতে হবে না। শুধু বিপিএল উপস্থাপনা কেন আদর্শের বাইরে গিয়ে কোনো কাজই করতে শিখিনি।
*বিপিএল ছাড়া আর কোনো কাজে দেখা যাবে?
**আপাতত বিপিএল নিয়েই ব্যস্ত থাকব। অন্য কোনো কাজ রাখিনি। অনিন্দ্য মামুন

No comments:

Post a Comment