Tuesday, December 20, 2016

মাঠে আগুনের গোলা, ইংল্যান্ডের জরিমানা

ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডকে বড় অংকের জরিমানা করেছে ফিফা। খেলার মাঠে রাজনৈতিক প্রতীক ব্যবহার ও দর্শকদের অসদাচরণ এবং আগুনের গোলা নিক্ষেপের কারণে এই শাস্তি দেয়া হয়েছে। গত মাসে ঘরের মাঠ ওয়েম্বলি স্টেডিয়ামে প্রতিবেশী স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইংল্যান্ড ফিফার নিয়ম ভাঙায় ৩৫ হাজার পাউন্ড জরিমানা করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা।
সেই ম্যাচে স্কটল্যান্ডও অপরাধ করায় তাদের জরিমানা করা হয় ১৫ হাজার সাতশ’ পাউন্ড। এছাড়া সার্বিয়ার বিপক্ষে ম্যাচে ওয়েলস অপরাধ করলে স্কটল্যান্ডের সমান জরিমানা করা হয়। আজারবাইজানের বিপক্ষে ম্যাচে উত্তর আয়ারল্যান্ড নিয়ম ভাঙায় ১১ হাজার আটশ’ ইউরো জরিমানা করা হয়। ওয়েবসাইট।

No comments:

Post a Comment