পাকিস্তানি
হ্যাকার গ্রুপের কবলে পড়েছিল গুগলের বাংলাদেশ চ্যাপ্টার। মঙ্গলবার সকাল
১০টার দিকে পাকিস্তানি হ্যাকাররা বাংলাদেশ চ্যাপ্টারের নিয়ন্ত্রণ নেয়। পরে
প্রায় আধা ঘণ্টা পর ১০টা ৪০ মিনিটের দিকে বাংলাদেশ চ্যাপ্টারের নিয়ন্ত্রণ
ফিরে পায় গুগল। হ্যাকড থাকার সময় www.google.com দিয়ে ব্রাউজ করতে গেলে
হ্যাকারদের আপলোড করা একটি পেজ দেখা যাচ্ছিল। পরে সাড়ে ১০টার দিকে
www.google.com.bd তে হিট করলে দেখা গেছে একটি পাকিস্তানি হ্যাকার গোষ্ঠীর
মেসেজ।
ওই বার্তায় জানানো হয়- Google Bangladesh STAMPED by Team Pak Cyber
Attackers. ওখানে https://www.facebook.com/pakistan1337 ফেসবুকের লিংকও
দেয়া ছিল। ফেসবুক লিংক দেয়ার পরে সাইবার নিরাপত্তা বিষয়ক একটি বাণী
'Security is just an illusion' লিখে দেয় হ্যাকাররা। দেয়া ছিলো। আর
সবশেষে লেখা ছিল ‘Pakistan Zindabad.’ তবে পৌণে এগারটার কিছু সময় আগে
বাংলাদেশ চ্যাপ্টারের পরিপূর্ণ নিয়ন্ত্রণ নেয় গুগল। এরপর থেকে গুগলে ঢুকতে
আর সমস্যা হচ্ছিল না।

No comments:
Post a Comment