Saturday, December 10, 2016

কুড়িগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বালাটারী সীমান্তে  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশী যুবক আবু বক্কর (৩৬) গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৩১ এর ১ এস এর কাছে ভারতের নারায়ণগঞ্জ বিএসএফ ক্যাম্পের জোয়ানদের ছোড়া গুলিতে আহত হন তিনি। গুলিবিদ্ধ আবু বক্কর নাওডাঙ্গা ইউনিয়নের গোড়ক মণ্ডল গ্রামের আলী বকরের ছেলে।
বিজিবি বালারহাট ক্যাম্পের হাবিলদার হুমায়ূন কবীর বলেন, ওই যুবক ডান পায়ের উরুতে গুলিবিদ্ধ হয়েছেন। সকাল ৮টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৩১ এর ১ এস এর কাছে গরু চড়াতে গেলে বিএসএফ তাকে লক্ষ্য হরে গুলি ছোড়ে। নো-ম্যান্স এলাকায় গুলিবিদ্ধ আবু বক্কর অজ্ঞান অবস্থায় পড়ে থাকেন। বিএসএফ সদস্যরা মৃত ভেবে চলে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গোপনে রংপুরে পাঠিয়ে দেয়।  তিনি আরও জানান, এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য পত্র দেয়া হয়েছে।

No comments:

Post a Comment