নিয়োগ
দুর্নীতি ও অনিয়ম নিয়ে বেসরকারি চ্যানেল যমুনা টিভির খবরের পরিপ্রেক্ষিতে
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) এমডি মাহবুবুর রহমানকে
অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন সংস্থাটির পরিচালনা পর্ষদ।
বুধবার সচিবালয়ে
পরিচালনার পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পল্লী উন্নয়ন ও সমবায়
বিভাগের সচিব ও পিডিবিএফ’র চেয়ারম্যান ড. প্রশান্ত কুমার রায়ের সভাপতিত্বে এ
সভা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন সাংবাদিকদের জানান, সভায়
পিডিবিএফের বর্তমান এমডি মাহবুবুর রহমানকে অপসারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

No comments:
Post a Comment