জেলা
পরিষদ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে ও প্রভাব ঠেকাতে এমপিদের নিজ
নিজ এলাকা ত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন নির্বাচন কমিশন (ইসি) এবং জাতীয়
সংসদের স্পিকার। কিন্তু এই নির্দেশনা মানেননি নড়াইল-১ আসনের সংসদ সদস্য
কবিরুল হক মুক্তি। তিনি ইসি ও স্পিকারের নির্দেশনা উপেক্ষা করে ভোটের দিনও
নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করেছেন। সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ভোটের
আগের দিনও পছন্দের প্রার্থীদের পক্ষে কাজ করেছেন। নানাভাবে ভোটারদের
প্রভাবিত করার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে। জানা যায়, সুষ্ঠু ভোটের
স্বার্থে ইসি সোমবার দুপুরে সংসদ সদস্যদের এলাকার ছাড়ার নির্দেশ দেন।
কিন্তু অধিকাংশ স্থানে এ নির্দেশ উপেক্ষিত হওয়ায় মঙ্গলবার স্পিকারের কাছে
চিঠি পাঠানো হয়। ওই চিঠি আমলে নিয়ে মঙ্গলবার স্পিকারের কার্যালয় থেকে
ই-মেইল করা হয়। এমনকি মোবাইলে এসএমএস পাঠিয়ে সংশ্লিষ্ট এমপিদের ই-মেইল চেক
করতে বলা হয়।
কিন্তু এ নির্দেশনা উপেক্ষা করে এমপি মুক্তি নির্বাচনের দিন
সকাল ১০টায় জেলার কালিয়া উপজেলার বেন্দার চর গ্রামে নিজ বাসভবন থেকে কালিয়া
পৌর শহরে তার প্রতিষ্ঠিত ক্লাবে অবস্থান করছিলেন। এসময় ক্লাবের সামনে
আইনশৃংখলা বাহিনীর প্রহরা দেখা যায়। জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে দলীয়
প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ আইউব আলীর বিপক্ষে অবস্থান নেয় এমপি মুক্তি। তিনি
বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন বিশ্বাসের পক্ষে নেন বলে
অভিযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আইয়ুব আলী। এ
ব্যাপারে মন্তব্য জানতে এমপি কবিরুল হক মুক্তির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি
কোনো মন্তব্য করতে রাজি হননি।

No comments:
Post a Comment