‘সখি
ভালোবাসা কারে কয়’, ‘চুপিচুপি’, ‘ডানাকাটা পরী’, ‘একটু একটু করে তুমি’সহ
বেশ কয়েকটি জনপ্রিয় গানের শিল্পী মোহাম্মদ মিলন। সুরকার হিসেবেও নিয়মিত কাজ
করছেন তিনি। তার সুরে গেয়েছেন কুমার বিশ্বজিৎ, দিলরুবা খান, ন্যান্সিসহ
অনেক জনপ্রিয় শিল্পী। এবার রবিউল ইসলাম জীবনের তিন গানের একটি ফোক অ্যালবাম
করেছেন মিলন। অ্যালবামটির নাম ‘এক অন্তরের ভালোবাসা’। অ্যালবামের সব গানের
সুর করেছেন ও কণ্ঠ দিয়েছেন মিলন।
সঙ্গীতায়োজনে
এমএমপি রনি। শিগগিরই সিডি চয়েসের ব্যানারে অ্যালবামটি প্রকাশ হবে। এ
প্রসঙ্গে মিলন বলেন, ‘ফোক গানের প্রতি আমার অন্যরকম এক টান। আমাদের
শ্রোতারা মেলোডি সুরই বেশি পছন্দ করেন। আর তাই গানগুলো তৈরিতে মেলোডিকে
প্রাধান্য দিয়েছি। কথা, সুর ও সঙ্গীত- সব মিলিয়ে দারুণ একটি কাজ হয়েছে। আশা
করি সবাই পছন্দ করবেন।’

No comments:
Post a Comment